প্রতিনিধি, সীতাকুণ্ডঃ
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ্ আল বাকের ভূইয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুচ্ছোফা, উপজেলা প্রকল্প কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্ধে উপজেলার ৬২টি মন্ডপে ৫০০ কেজি করে ৩১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও।
Leave a Reply