এম.শাহীন আল আমীন,জামালপুর।। ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের বাসিন্দা তোফাজ্জল ফকির কিনু ৬৯ বছর বয়সে ৯টি বয়ে করেছেন। ৫ স্ত্রীর কোন সন্তান হয়নি। বর্তমানে ৪ জন স্ত্রী নিয়ে সংসার করছেন। ৪ জন স্ত্রীর মোট সন্তান সংখ্যা ১৯ জন। এর মধ্যে একজন স্ত্রীর পেটেই হয়েছে ১০ জন ছেলে মেয়ে। তোফাজ্জল হোসেন কিনু বর্তমানে ১৯ জীবিত সন্তানের বাবা। নায়নাতিসহ বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা ৫৫ জন।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা শহরের কষাইপট্টি এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন কিনু ১৯৭৫ সালে প্রথম বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর নাম মতবান। তোফাজ্জল হোসেন কিনু দ্বিতীয় বিয়ে করেন ১৯৯২ সালে। দ্বিতীয় স্ত্রীর নাম আনোয়ারা বেগম। হাজেরা বেগম নামে জনৈক মহিলা ৩য় স্ত্রী হিসেবে বিয়ে করেন ১৯৯৩ সালে। চথুর্ত স্ত্রী মনোয়ারাকে বিয়ে করেন ২০০১ সালে। এভাবে ২০২১ সাল পর্যন্ত তোফাজ্জল হোসেন কিনু মোট ৯টি বিয়ে করেন। বিবাহিত ৯জন স্ত্রীর মধ্যে ৫ জনেরই কোন সন্তানাদি হয়নি। ৪ জন বিবাহিত স্ত্রীর পেটে সন্তান হয়েছে ১৯ জন। এর মধ্যে ৭ জন ছেলে এবং ১১ জন মেয়ে সন্তানসহ তোফাজ্জল হোসেন কিনু বর্তমানে ১৯ সন্তানের বাবা। নায়নাতিসহ তার পরিবারের লোক সংখ্যা বর্তমানে ৫৫ জন। ১৯ জন ছেলে মেয়ের মধ্যে ১০জন মেয়েসহ ১৫ জন ছেলে মেয়েকে বিয়ে দিয়েছেন। লম্বা দেহের অধিকারী কালো বর্ণের এই মানুষটির সহায় সম্পদ কিছুই নেই। কিন্তু মনোবল ও জনবলের দিক দিয়ে তিনি খুবই চাঙ্গা।
এব্যাপারে তোফাজ্জল হোসেন কিনু জানান, বিয়ে করা আমার শখ। শখের বশবতি হয়েই বিয়ে করেছি। ১৯ সন্তানের পরেও আরও একটি কন্যা সন্তান পোষ্য নিয়ে লালন পালন করে বিয়ে দিয়েছি। তবে অর্থের অভাবে ছেলে মেয়েদের লেখা পড়া করাতে পারি নাই। তবে সকল ছেলে মেয়ে কর্মজীবি। তারা সুখেই আছে।
Leave a Reply