বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কর্তৃক কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রাত ১০ টার পর পৌরসভার জালালপুর এলাকাস্থ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বাসভবনে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সীমানুর রহমান সুখনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর সকল মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান ও গির্জার উন্নয়নে অনুদান এবং মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার সেরা দশ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণের উদ্দেশ্যে নকলায় অবস্থান কালে তাঁর সাথে নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ করার সুযোগ সৃষ্টি হয়।

জানা গেছে, তিনি রবিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার সময় সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে রাত ৯টার সময় নকলার বাসভবনে এসে পৌঁছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নালিতাবাড়ী উপজেলা সদরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মীয় পূজা মন্ডপের ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সাড়ে ১১টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার বাসভবনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com