বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নানা আয়োজনে কুবি প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

নানা আয়োজনে কুবি প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের ২০২১-২২ বর্ষের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ লিখন ও ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেলের সভাপতিত্বে ও ক্লাবের সদস্য সোহাগ মনির সঞ্চালনায় অনুষ্ঠানে কুবির ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জামানসহ কুবির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কুমিল্লা জেলার বিশিষ্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা অসাধারণ কর্মদক্ষতায় কুমিল্লাসহ পুরো বাংলাদেশে আত্মপ্রকাশ করছে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটিকে আমার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আশা করি প্রেস ক্লাব পুরনো দিনের মতোই সুসাংবাদিকতা করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি নাছির আহমেদ চৌধুরী, আজকের পত্রিকা ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর খন্দকার দীপু, ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, ভোরের পাতার জেলা প্রতিনিধি রুবেল মজুমদার ও ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক সোহাইবুল ইসলাম।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি সাজ্জাদ বাসারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সহসভাপতি তানভীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, যুগ্ম সম্পাদক রিদওয়ান ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ইকবাল হাসান, কার্যকরী সদস্য কাতিব হাসান মুরাদ ও সুবর্ণা মোস্তফাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com