শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভু্ক্ত ৮ আসামী গ্রেফতার

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভু্ক্ত ৮ আসামী গ্রেফতার

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আটজন আসামীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ। গতকাল ১০ অক্টোবর কালকিনি থানাধীন বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এসকল আসামীদের গ্রেপ্তার করা হয়।পরে আজ সোমবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়,কালকিনি থানার মামলা নং ৫,তারিখ-০৮/০৪/২০২১ ইং ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড মোতাবেক জিআর-৬৮/২১(কালকিনি) এর ওয়ারেন্টভুক্ত সাতজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা হলো কালকিনি উপজেলার পূর্বচর কয়ারিয়া গ্রামের সোবহান হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার ও নাজমুল হাওলাদার,ওয়াজেদ হাওলাদারের ছেলে সোবহান হাওলাদার ও আনোয়ার হাওলাদার,
মোস্তফা হাওলাদার ও তার ছেলে মোঃ জুয়েল এবং আনোয়ার হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম।এছাড়াও কালকিনি থানার মামলা নং ১৭,তাং ৩০-০৮-২১ইং,দঃবিঃ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩ এর আসামী উপজেলার আন্ডারচর গ্রামের করম আলীর ছেলে জসিম চৌকিদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানা ওসি(তদন্ত) মোঃ নাসির উদ্দিন জানান, বিভিন্ন মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত ০৮ আসামীকে গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের ধরতে কালকিনি থানা পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com