বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার ১১অক্টোবর’২১ সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যা শিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেকওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে পারে সেলক্ষ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com