মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান
প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটুক্তি করায় বকশীগঞ্জে যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটুক্তি করায় বকশীগঞ্জে যুবক গ্রেফতার

এম শাহীন আল আমীন,জামালপুর।।

প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে ও ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে নিজ ফেসবুক আইডিতে কটুক্তি মূলক পোস্ট করায় জামালপুরের বকশীগঞ্জে শরিফ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শরিফ মিয়া বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিম বেপারিপাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিম বেপারিপাড়া গ্রামের শরিফ মিয়া প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন পোষ্ট দেন “আজ বাংলাদেশে এক জালেমের জন্মদিন”। এ ছাড়াও তার নিজ ফেসবুক আইডিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেন শরিফ মিয়া। এই অভিযোগে ১১ অক্টোবর সোমবার বকশীগঞ্জ থানার পুলিশ শরিফ মিয়াকে গ্রেফতার করে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, সংশ্লিষ্ট বিষয়ে শরিফের নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার বিচার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com