সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাসারে বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন প্রজাতির ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ডাসারে বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন প্রজাতির ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

পুর্ব শত্রুতার জেরে মাদারীপুরের ডাসারে এস এম নাসিরউদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিভিন্ন প্রজাতির ফলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার ভোরে এঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার উত্তর ভাউতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা এস এম নাসিরউদ্দিন তার স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত কাজে বাড়ির বাহিরে যান। এ সুযোগে খালি বাড়ি পেয়ে একদল দুর্বৃত্তরা মিলে বাড়ির আম, কাঠাল, পেয়ারা ও চালতাসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক ফলের গাছ কেটে ফেলে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত বীরমুক্তিযোদ্ধা এস এম নাসিরউদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, আমি এবং আমার স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে দৃর্বৃত্তরা আমার বাড়ির ফল গাছগুলো কেটে ফেলেছে। আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ডাসার থানার উপ-পরিদর্শক(এসআই) ইব্রাহিম বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com