সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ১

সীতাকুণ্ডে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ১

সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধিঃ


চট্রগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার পর গতকাল রোববার বিকালে ৫ টার সময় বাড়বকুণ্ড এলাকা থেকে মুল আসামী ধর্ষক খোকন (২৭) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৭।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত ১৫ জুলাই বান্ধবীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। এ সময় ধর্ষকরা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই ধর্ষিত ছাত্রীকে। পরে এ ঘটনাটি মাকে অবগত করে ভুক্তভোগী ওই মেয়ে। পরে ৫ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে মো.খোকন, ইব্রাহিম, সাগর ও মুন্নাকে আসামী করে মামলা করলে মুল আসামীকে র‌্যাবের সহযোগীতায় আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com