সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে জেলা প্রশাসকের মত বিনিময়

বোয়ালমারীতে জেলা প্রশাসকের মত বিনিময়

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসক অতুল সরকারের আগমন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে বলেন, আমরা উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় ইতোমধ্যে দুই হাজার ডলার ছাড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা খুব সহসাই পাব। এজন্য আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। সরকারি কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নির্দিষ্ট সময়ে কর্মকর্তাদের অফিসে পৌঁছাতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, সিনিয়র সাংবাদিক কামরুল সিকদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com