শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোর সরকারি ভূমি অফিসের ফাইলপত্র অবৈধভাবে কম্পিউটারের দোকানে করা হচ্ছে!

তানোর সরকারি ভূমি অফিসের ফাইলপত্র অবৈধভাবে কম্পিউটারের দোকানে করা হচ্ছে!

সোহানুল হক পারভেজ তানোর, (রাজশাহী):

রাজশাহীর তানোরে সরকারি ভূমি অফিসের ফাইলপত্র অবৈধ ভাবে তহশিলদারের সহযোগিতায় এনে কম্পিউটারের দোকানে করা হচ্ছে জাল। এতে করে সরকারি অফিসের ফাইলপত্র অবৈধ ভাবে বাহিরে এনে প্রতিনিয়ত গোপনে কম্পিউটারের দোকানে জাল কাগজ তৈরির জন্য এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য ও তহশিলদারের শাস্তির দাবি।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মালার মোড়ে অবস্থিত মিম কম্পিউটারের দোকানে।

সরেজমিনে দেখা যায়, কামারগাঁ ইউনিয়ন তহশিল অফিসের সরকারি নথি, ভলিউম বই,খতিয়ান বই,খারিজ ফাইল পত্র অবৈধ ভাবে তহশিলদারের সহযোগিতায় অফিস থেকে এনে ছাঐড় মালার মোড়ে অবস্থিত মিম কম্পিউটারের দোকানে দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের জাল ফাইল পত্র। এতে করে অহরহ বাড়ছে জাল কাগজের রমরমা বানিজ্য। দেখার যেন কেউ নেই। তবে মিম কম্পিউটারের দোকান মালিক দেলোয়ার হোসেন জানান, তাকে তহশিলদার এসব ফাইলপত্র জমা দিয়ে কাজ করতে দিয়ে গেছে, আমি এর বাহিরে কিছু জানিনা।বিষয়টি নিয়ে কামারগাঁ ইউনিয়ন তহশিল অফিসের তহশিলদার আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জরুরী মিটিয়ে ডিসি অফিসে আছি,এসব নিয়ে লেখালেখি করার কোন দরকার নাই, তোমরা ছোট ভাই মাঝে মধ্যে এসে আমার সাথে দেখা কর বলে ফোনের লাইন কেটে দেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বাহিরে আছি, বিষয়টি আমি তহশিল অফিসের তহশিলদার কে ব্যবস্থা নিতে বলছি বলে জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com