মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পা‌লিত

বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পা‌লিত

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি এই স্লোগান নিয়ে আজ ১০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক হোসেন, চিফ ইউনিসেফ বরিশাল জোন এএইচ তৌফিক আহমেদ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com