বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় র‌্যাববের অভিযান, তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা

সাতক্ষীরায় র‌্যাববের অভিযান, তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা

মো.হোসেন আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব এর ভ্রাম্যমান আদালত।

রোববার (১০ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হওয়া র‌্যাব এর অভিযানে নেতৃত্বে দেন র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের এস্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেকটর রবিন্দ্র নাথ সরকার। আরও উপস্থিত ছিলেন বি এস টি আই এর প্রতিনিধি সাফায়েত হোসেনসহ র‌্যাবের সদস্যরা ।

অভিযানের শুরুতে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে অবস্থিত ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরি ও কারখানায় নোংরা স্যাঁত সেতে পরিবেশে মিষ্টান্ন সামগ্রী তৈরি, লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারা ও বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বিনেরপোতা বেসিক শিল্পনগরীতে অবস্থিত চায়না বাংলা ফুডস্ এর কারখানাকে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, পণ্যের মান ঠিক না থাকা, লাইসেন্স না থাকা ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে বি এস টি আই আইন ২০১৮ এর ১৫ ধারা ও নিরাপদ খাদ্য আইন ২০১৫ এর ৩৩ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থিত হোটেল রাজ’এ নোংরা স্যাঁত সেতে পরিবেশে খাবার তৈরি, দই তৈরির লাইসেন্স নবায়ন না থাকায় ও কারখানার শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মানার দ্বায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ও বি এস টি আই আইন ২০১৮ এর ৩০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কাম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন বলেন, আমাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com