এফ.করিম, উখিয়া, কক্সবাজার থেকে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এপিবিএন-১৪ ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালীন সময় নুর কালাম নামক এক রোহিঙ্গা সন্ত্রাসীর নিকট থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃতরা হলো তালিকাভূক্ত রোহিঙ্গা সন্ত্রাসী নুর কালাম, ওসমান, আক্তার হোসাইন এবং ওয়ারেন্টভুক্ত আসামী ফয়েজ ও মোঃ আবুল কালাম।
১০ অক্টোবর(রোববার) বিকাল ৩টার দিকে এপিবিএন-১৪ ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামীদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন অধিনায়ক মো: নাইমুল হক।
এবিপিএন অধিনায়ক বলেন,আসামীরা রোহিঙ্গা ক্যাম্পে নিরহ রোহিঙ্গাদের ভয়-ভীতি প্রদর্শন পূর্বক চাঁদাবাজি,অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল।
ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহনের জন্য উখিয়া থানায় হস্তান্তর নিয়ে আসা হয়।
উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাষ্টার মুহিববুল্লাহ নিহতের পর থেকে ক্যাম্পে সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পর্যন্ত ২১জনকে আটক করা হয়েছে এবং তৎমধ্যে হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
Leave a Reply