মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে চার মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দণ্ড

গৌরীপুরে চার মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে দণ্ড


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চারজনকে দণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জানা যায়, রবিবার সকাল থেকে অভিযান চালিয়ে মাছুয়াকান্দা মহল্লার মৃত. আরশেদ আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৫) ও উত্তর বাজার দাড়ি মহালের মৃতঃ আবুল খালেকের ছেলে সুমন (৩৫), পশ্চিম কোনাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোখলেছ (২০) ও গোলকপুর এলাকার মরযত আলীর ছেলে রকি মিয়াকে (২০) গাঁজাসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মিন্টুকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা, সুমনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা, মোখলেছকে চার মাসের কারাদণ্ড ৩০০ টাকা ও রকিকে তিন মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com