ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইলিশ সংরক্ষন অভিযানে সুগন্ধা ও বিষখালী থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস বিভাগ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।
জব্দকৃত জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।
Leave a Reply