সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ অক্টোবর হরিরামপুর থানা পুলিশের আয়োজনে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং-এর কুফল বা ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহব্বায়ক ফরিদ মোল্লা, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব ফারুক হোসেন, গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মাহমুদুল হক আরিফ, হরিরামপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ, সহ সভাপতি সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত, পার্থ আহ্ম্মেদ জয়, সাংগঠনিক সম্পাদক রিতান মোল্লা প্রমুখ।
Leave a Reply