রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে বিয়ের দাবীতে অনশনে স্কুল ছাত্রী

ঝিনাইদহে বিয়ের দাবীতে অনশনে স্কুল ছাত্রী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেঁরকোল জাঙ্গালিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে অনশনে বসেছে সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রী। বিয়ে না করলে ওই বাড়িতেই সে আত্মহত্যা করবে বলে জানিয়েছে।

এদিকে প্রেমিকা আকাশ হোসেন আক্কাস বিষয়টি আঁচ করতে পেরে আগেই স্ত্রী সন্তান নিয়ে গ্রাম ছেড়েছে। পেশায় সবজি ব্যবসায়ী আকাশ হোসেন জাঙ্গালিয়া গ্রামের আলম খন্দকারের ছেলে।

গ্রামবাসির অভিযোগ, সপ্তম শ্রেনীতে পড়ার সময় ওই কিশোরীকে বোন বলে আদর করতো আকাশ। পাশের দোকান থেকে নানা রকমের জিনিস কিনে দিতে দিতে বিভিন্ন ভাবে প্রেমে পড়ে যায় অবুঝ মেয়েটি।

অনেক সময় অতিক্রান্ত হয়ে গত ২০ সেপ্টম্বর মেয়েটিকে নিয়ে আসে ঝিনাইদহ শহরের এক বন্ধুর বাসায়। সেখানে ৫দিন রেখে তাকে ফেলে পালিয়ে যায় আকাশ। মেয়েটি কোন উপায় না পেয়ে বাড়ি ফিরে যায় এবং গত ৫ অক্টোবর থেকে আকাশের গ্রামের বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করেছে।

অনশনকারী স্কুল ছাত্রীর পিতা শমসের শেখ জানান, ‘আমার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ করেছে আকাশ। অনশনকারী স্কুল ছাত্রী জানায়, আমার সামনে এখন দুটি পথ খোলা হয় বিয়ে না হয় আত্মহত্যা।

সবজি ব্যবসায়ী আকাশ হোসেন জানান, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। মেয়েটির সাথে আমার কোন প্রেমের সম্পর্ক নেই। আর আমি তাকে কোন বিয়ের আশ্বাস দেইনি। তবে মেয়েটির পরিবারের সাথে আগে সুসম্পর্ক থাকলেও এখন নেই।

কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দার মামুন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। এমন কিছু ঘটলে অবশ্যই আকাশের শাস্তি হওয়া উচিত। শৈলকুপার কচুয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি জানার পর ওই ছাত্রীর পরিববারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ছাত্রীর অনশনের ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com