রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে ব্রিজ ও স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

সখীপুরে ব্রিজ ও স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ঝুকিপূর্ণ ব্রিজ ভেঙে পূণ নির্মাণ ও স্প্রিড ব্রেকারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। (১০ অক্টোবর) রবিবার সকাল সাড়ে দশটা থেকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ব্রিজ সংলগ্ন ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেড়বাড়ী কলাবাগান বাজার ব্যবসায়ী ও পাহাড়কঞ্চনপুর গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে অচিরেই ঝুকিপূর্ণ ব্রিজ পূণনির্মাণ ও ইয়ারফোর্স , কলাবাগান ও বেড়বাড়ী বাজারে সড়ক দুর্ঘটনা এড়াতে স্প্রিড ব্রেকার দেওয়ার দাবি জানিয়ে নবসৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, সৈয়দ আরিফুল ইসলাম পিরসাহেব, ব্যবসায়ী সহিদুল ইসলাম, খলিলুর রহমান, বছির মেম্বার, নূরুল ইসলাম মেম্বার. আলতাফ হোসেনসহ ৩ শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
প্রসঙ্গত:উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী কলাবাগান জুরারপাড় ব্রিজটি জরাজীর্ণ ও মূল সড়কের চেয়ে ৪ফিট কম থাকায় চলতি বছরে প্রায় অর্ধ শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে ২০ জনের অধিক মোটরসাইকেল ও সিএনজি আরোহী। গত ৮ অক্টোবর ওই ব্রিজের উপর ফাহাদ নামের এক মোটরসাইকেল চালক ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com