রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে তৃণমূল কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে তৃণমূল কর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে তৃণমূলের তথা উপজেলা পর্যায়ের স্থানীয় কর্মীদের নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের কর্মী সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় জেলার নকলায় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

নকলায় স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কমিটি না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর সভাপতিত্বে নকলা শহরের উত্তর বাজারে সেচ্ছাসেবক লীগের এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এহতেশাম সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সদস্য ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্মসম্পাদক নাসির উদ্দিন ও অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উন্নয়ন কর্মকান্ডকে তরান্বিত করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেখ হাসিনা-এঁর আস্থাভাজন সংগঠন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ বরাবর নিরলস কাজ করে আসছে। এর অংশ হিসেবে শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূলের কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

এছাড়াও পর্যায়ক্রমে শেরপুর জেলাসহ সদর উপজেলা, নালিতাবাড়ী, শ্রীবরর্দী, ঝিনাইগাতী উপজেলায় কর্মী সমাবেশে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com