মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চন্দনাইশে মসজিদের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি।

চন্দনাইশে মসজিদের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি।

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চন্দনাইশে গভীর রাতে মসজিদের গ্রিল কেটে প্রবেশ করে সংঘবদ্ধচক্র আইপিএস গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাই।
গত ০৫ ই অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে চন্দনাইশ পৌরসভা ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া কাজীপাড়া এলাকার আনুমানিক রাত ২/৩ টার দিকে সঙ্ঘবদ্ধ চোরচক্র মসজিদের গ্রিল কেটে প্রবেশ করে একটি আইপিএস যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা ,চারটি আইপিএস এর ব্যাটারি,(৪৮হাজার টাকা) একটি মাইক এর ব্যাটারি আনুমানিক মূল্য ৬ হাজার টাকা, চুরি করে নিয়ে যাই।
এই বিষয়ে উক্ত মসজিদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ আবু তৈয়ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কাজী আবু তৈয়ব জানান নিত্য দিনের মতো মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল আলিম এশার নামাজ শেষে মসজিদের দরজা তালাবদ্ধ করিয়া চলিয়া যায়। পরবর্তী দিন ভোরে ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে এসে দেখেন জানালার গ্রিল কাটা অবস্থায় আছে, অতঃপর তিনি মসজিদের দরজার তালা খুলে মসজিদে প্রবেশ করে দেখেন মসজিদের আইপিএস ও মাইকের ব্যাটারি যথাস্থানে নেই।
ইদানিংকালে চন্দনাইশ উপজেলা ও পৌর এলাকায় গরু চুরি সহ বাড়িঘর ও মসজিদের চুরির বিষয়ে এলাকাবাসী উদ্বিগ্ন। এলাকাবাসী আরও জানান উপজেলার পৌর এলাকার আশেপাশে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে গ্রেপ্তার হলেও জামিনে এসে পুনরায় এইসব মাদকসেবীরা নেশার টাকা যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।
এলাকাবাসী এইসব বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com