ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনা চাটমোহর মথুরাপুরে এখন লেবু বিক্রি হচ্ছে কেজি দরে। আমরা জানি মূলত লেবু বিক্রি হয় হালি বা পিস হিসেবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এবার লেবু বিক্রি হচ্ছে কেজি হিসেবে।এর কারণ হিসেবে ব্যবসায়ী আল-মাহমুদ জানিয়েছেন আমি নাটোর থেকে বস্তা বস্তা মন হিসাবে কিনে থাকি, তাই কাস্টমারের কমযেন যেন না হয় তাই ছোট বড় থাকে এই জন্য কেজি দরে বিক্রি করি। কাঁচা লেবু ৪০ টাকা কেজি এবং পাকা লেবু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী আল-মাহমুদ বাংলাদেশ বুলেটিন কে আরো বলেন আমি দিনে গড়ে দুই মনের মত লেবু বিক্রি করি।এর আগে দেখা গেছে অনেক বিক্রেতারা তরমুজ কেজিতে বিক্রির কারণ ছিলো উৎপাদন কম ও বাজার সিন্ডিকেট। কিন্তু লেবু কেজিতে বিক্রির পেছনে বাজার সিন্ডিকেটের কোনো হাত নেই বলে জানান তারা। বরং লেবুর উৎপাদন বেশির কারণে হালির জায়গায় কেজিতে বিক্রি হচ্ছে।
কেজি দরে বিক্রি করছেন কেন?এমন প্রশ্নে তিনি বলেন, লেবুর বাজার একদম সস্তা। কেজি দরে বিক্রি করলেও আমাদের লস নাই। কারণ বাজারে প্রচুর লেবু। আর কেজিতে লেবু কিনে কাস্টমাররাও লাভবান হচ্ছেন। কাঁচা লেবু কেজিতে ধরে ১৬ থেকে ১৮টি লেবু যা পিছ প্রতি দাম আসে ২ টাকা ২২ পয়সা।
Leave a Reply