শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে তোরণ উদ্বোধন ও তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি পনিরের।

রাজারহাটে তোরণ উদ্বোধন ও তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি পনিরের।

রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ


রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর আবু তাহের প্রাথমিক বিদ্যালয়ের তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
শনিবার দুপুর ১২ঃ০০ঘটিকায় উপজেলার মহিধরপীর আবু তাহের দাখিল মাদ্রাসার তোরণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন জাপার সদস্য সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম -২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,
উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব আমজাদ হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার যুগ্ন আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াহেদ,উপজেলা জাপার ছাত্র সমাজের সভাপতি রতন আহমেদ লিটন,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেল।তোরণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে বগুড়া পাড়া ও গতিয়াসামে তিস্তানদীতে বসতভিটে হারানো মানুষজনের খোজ খবর নিতে সেখানে ছুটে যান।এসময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আহমেদ।এমপি পনির উদ্দিন আহমেদ উপস্থিত ভুক্তভোগীদের উদ্দেশ্য বলেন আমি নদী ভাঙ্গনের কথা শোনা মাত্রই ডিও লেটার দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নিতে বলেছি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আহমেদ বলেন যত দ্রুত সম্ভব বাজেট পাশ হলে কাজ শুরু করা হবে।এরপর উপজেলার চাকিরপশার ইউনিয়নের নব নির্মিত বাইতুন নূর জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করে যোহরের নামাজ আদায় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম,উপজেলা ছাত্রলীগের সদস্য তৌহিদুর রহমান ব্যাপারী,।রাজারহাট থানার এএসআই নাসিরুল ইসলাম সব অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com