নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২২টি দুর্গা পূজা মন্দির ও ৫হাজার ৫শ৪৬ জন চা শ্রমিকের মাঝে ৫হাজার টাকা করে অনুদান বিতরণ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ।
এ উপলক্ষে শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় এক অনুষ্টান অনুষ্টিত হয় । সভায় চেয়ারম্যান বাবুল হোসেন খান , হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের জগদীশ চন্দ্র রায় , পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাশ ,লিটন রায় ,দুলাল মোদক প্রমূখ বক্তব্য রাখেন । সভা শেষে জেলা প্রশাসক ১২২টি পূজা মন্দিরের সভাপতির হাতে প্রত্যেককে ১৪ হাজার ৪শ টাকা করে পূজার সরকারী অনুদান বিতরণ করেন । উপজেলার ৫টি চা বাগানের ৫হাজার ৫শ ৪৬ জন চা শ্রমিকের মাঝে এককালীন ৫হাজার টাকা অনুদান বিতরণ উদ্বোধন করেন এবং অনঅগ্রসর জনগোষ্টীর ৪৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন ।
Leave a Reply