রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার নবাগত ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা এর সাথে অনলাইন পত্রিকা বাংলাদেশ বুলেটিন২৪ এর মাদারীপুর জেলা প্রতিনিধি রকিবুজ্জামান এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ৮ অক্টোবর ২০২১ইং সকালে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সভাকক্ষে এ মতবিনিময় করা হয়। এ সময় কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি সদস্য ও অনলাইন পত্রিকা বাংলাদেশ বুলেটিন২৪ এর মাদারীপুর জেলা প্রতিনিধি রকিবুজ্জামান নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা এর হাতে একটি জাতীয় দৈনিক পত্রিকার কপি তুলে দেন। এ সময় নবাগত ইউএনও অনলাইন পত্রিকা বাংলাদেশ বুলেটিন২৪ এর ভূয়সী প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসন হতে সার্বিক সহযোগীতা ও পত্রিকাটির সাথে থাকার আশ্বাশ প্রদান করেন।
উল্লেখ্য,নবাগত ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।কালকিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে তিনি সুনামগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।এছাড়াও তিনি চট্রগাম ও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছেন।
Leave a Reply