মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুর ইউ/পি নির্বাচনে “অনুপ্রবেশকারী” ও “বিদ্রোহীদের” নাম সুপারিশ দলীয় মনোনয়নে

সখীপুর ইউ/পি নির্বাচনে “অনুপ্রবেশকারী” ও “বিদ্রোহীদের” নাম সুপারিশ দলীয় মনোনয়নে

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের তালিকায় ‘অনুপ্রবেশকারী’ ও ‘বিদ্রোহীদের’ নাম সুপারিশ করার অভিযোগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা (১০অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা তৈলধারা বাজারে কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁরা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক। এ সময় সেখানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। আগামী ১১ নভেম্বর উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৪ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা করে পাঁচজনের একটি তালিকা উপজেলায় পাঠায়। ৫ অক্টোবর উপজেলা থেকে জেলায় ও ৬ অক্টোবর জেলা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রার্থীদের নাম পাঠানো হয়। নেতারা বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, জেলা থেকে কেন্দ্রে পাঠানো ওই তালিকায় দলে অনুপ্রবেশকারী ও বিদ্রোহীদের নাম রয়েছে। অথচ কেন্দ্রীয় নেতারা সব সময় বলে আসছেন অনুপ্রবেশকারী ও বিদ্রোহীদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না।

আবদুল খালেক লিখিত বক্তব্যে বলেন, দুলাল হোসেন দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন। ২০০১ সালে তিনি বিএনপি থেকে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করে কাঁকড়াজান ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ২০১৬ আনুষ্ঠানিকভাবে দুলাল হোসেন আওয়ামী লীগে যোগ দিয়ে একই বছর কাঁকড়াজান ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান। দলীয় মনোনয়ন না পেয়ে ওই বছরই দুলাল হোসেন নৌকার বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে নৌকা প্রতীকের সঙ্গে পরাজিত হন। এবারও তিনি নৌকার মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ বলেন, ‘দুলাল হোসেনকে মনোনয়ন দেওয়া হলে, উপজেলা থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করব।’

সংবাদ সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ইউনিয়ন ও উপজেলা থেকে সুপারিশ করার তালিকার মূল্যায়ন না করে দলে অনুপ্রবেশকারী ও বিদ্রোহীদের নাম তালিকার শীর্ষে রেখে কেন্দ্রে পাঠানো হয়েছে। ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন না করে দলে অনুপ্রবেশকারী ও বিদ্রোহীদের মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে থাকা ত্যাগী নেতা-কর্মীরা কষ্ট পাবেন। এতে করে দলের ভীষণ ক্ষতি হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com