রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্ডপের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ।

৭ অক্টোবর বৃহস্পতিবার ভোরে মন্ডপের ভিতরে থাকা নির্মিত প্রতিমা গুলোর মুখ থুবরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
মন্দির কমিটির কর্মকর্তাদের দাবি প্রতিমা গুলো ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
মন্ডপের সভাপতি চন্দন সাহা জানান, রাত ৩টা পর্যন্ত বাড়ির উঠানে স্থাপিত মন্ডপের ভিতরের মাটির প্রলেপ দেয়া প্রতিমা সমুহ অক্ষত ছিল।
সকালে উঠে দেখা যায় সকল প্রতিমা মুখ থুবরে পড়ে আছে ।
এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোহাম্মদ আল মারুফ, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আব্দুল আউয়াল,সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য ঘটনা স্থল পরিদর্শন করেন।

পরে ওই মন্ডপে পুজা উদযাপনের জন্য নতুন করে তৈরিকৃত প্রতিমা ক্রয় করার জন্য উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যান সহায়তা প্রদান করেন।
ইতিমধ্যে তৈরিকৃত প্রতিমা সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
মন্দির কমিটির সভাপতি চন্দন সাহা জানান, দীর্ঘ ১০ বছর ধরে পুজা করে আসছি, কোন বছর এ ধরনের ঘটনা ঘটেনি।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, কে বা কারা রাতের আধারে প্রতিমাগুলো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নেয়ার জোর দাবি জানান।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল আজিজ জানান, এ নিয়ে মন্ডপের সভাপতি চন্দন সাহা ও কোষাধ্যক্ষ লিটন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামীদের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com