মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) হাটহাজারী উপজেলা প্রশাসনের নেতৃত্বে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উড়কিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা আটক করা হয়। নৌকার মালিক তথা অবৈধ মৎস শিকারী অভিযান পরিচালনাকারী স্পিডবোট দেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায় নি। আটককৃত নৌকাটি ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেয়া হয়।
এর আগে বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা’র বিভিন্ন স্থান থেকে ৫ টি বড় ঘেরাজাল উদ্ধার করা হয়। জাল ৫ টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফ এর সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।
Leave a Reply