শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে চেয়ারম্যান মেম্বারদের মনোনয়ন উত্তোলনের হিড়িক!

তানোরে চেয়ারম্যান মেম্বারদের মনোনয়ন উত্তোলনের হিড়িক!

সোহানুল হক পারভেজ তানোর,( রাজশাহী) :

আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পরেই তানোর উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ধুম পড়েছে মনোনয়ন উত্তোলন করতে।

সকাল থেকে উপজেলা চত্বরে উপজেলা ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ভোট করতে এখন থেকে এসব মনোনয়ন পত্র উত্তোলন করছেন তাঁরা। উপজেলা নির্বাচন অফিস থেকে তানোরের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলনের জন্য আলাদা আলাদা ভাবে রির্টানিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এতে করে ১নং কলমা ইউনিয়ন পরিষদ ও ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছে উপজেলা কৃষি অফিসার, ২নং বাধাইড় ইউনিয়ন পরিষদ ও ৩নং পাঁচন্দর ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিসার, ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদ ও ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদের দায়িত্ব রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।ফলে সুষ্ঠু পরিবেশে কোনপ্রকার হয়রানী ছাড়াই মনোনয়ন ফরম উত্তোলন করতে পারছেন প্রার্থীরা। সকাল থেকে দেখা গেছে এখন পর্যন্ত ৪জন চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

তাঁরা হলেন, ৩নং পাঁচন্দর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোমিনুল হক মোমিন, ৪নং সরনজাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক খাঁন,৬নং কামারগাঁ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন বিএনপির এক অংশের সভাপতি খলিলুর রহমান খলিল ও আগা খাঁন, ২নং বাধাইড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান হেনা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের জন্য মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা পদপ্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন করতে দেখা যায়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তানোর উপজেলার ৭ইউনিয়ন পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। এতে মনোনয়ন ফরম জমার শেষ দিন ১৭ অক্টোবর ও বাছাইয়ের দিন ২০ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর ও ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ০৭ অক্টোবর ২০২১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com