এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
আজ ৬ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ১৪ জন প্রতিবন্ধী মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান প্রমূখ। শুরুতে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার ১৪ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে মোবাইল ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে থেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়।
Leave a Reply