মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে নতুন আঙ্গিকে জেলা গণতন্ত্রী পার্টির অফিস উদ্বোধন

কিশোরগঞ্জে নতুন আঙ্গিকে জেলা গণতন্ত্রী পার্টির অফিস উদ্বোধন


কিশোরগঞ্জ প্রতিনিধি :


কিশোরগঞ্জে নতুন আঙ্গিকে সংস্কার করা কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বিকাল ৫ টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার সংলগ্ন এলাকায় ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো:জিল্লুর রহমান।জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ একে এম নুরুন্নবী বাদল ও জেলা সিপিবি’র সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী,সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো:আবদুল আওয়াল,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন নানক, তাড়াইল উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অসীম ভৌমিক সহ জেলা উপজেলার নেতাকর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com