বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মসিকের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মসিকের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

সারা দেশের মত আজ ময়মনসিংহ সিটি এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়।
দিবস পালন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে। র‍্যালিটি সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে বের হয়ে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
র‍্যালির পরবর্তী আলোচনায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, দেশব্যাপী প্রথমবারের মত জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হচ্ছে। আমাদের জাতীয় জীবনে বিভিন্ন নাগরিকসেবা পেতে গুরুত্বপূর্ণ একটি প্রমাণক জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ। এছাড়াও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যমাত্রা জন্ম ও মৃত্যু নিবন্ধন। শিশু জন্মের বা কোন ব্যক্তি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম বা মৃত্যু নিবন্ধন করা প্রয়োজন। এ বিষয়ে সকলকে আরও সচেতন হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com