রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে অফিস ভাংচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে অফিস ভাংচুরের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ। বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা রোডের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নূরুল আলম গিয়াস, সাবেক সহসভাপতি অহেদুল ইসলাম বাদল,সদর উপজেলা বিএনপির নেতা রেজাউল হক আজিম, শাহ আলম মল্লিক, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও জাহিদ হোসেন, কামাল মল্লিক, মোঃ জাহিদ হোসেন, রিয়াজ মুন্সি, ছাত্রদল নেতা কেশব সুমন প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এনামুল হক এলিন বলেন, আমাদের বিএনপির আমতলা রোডের প্রধান কার্যালয় ভাংচুর করেছে র্দূবৃত্তরা। ২০২০ সন হতে এ কার্যালয়ে জেলার দলীয় প্রধান কার্যালয় হিসাবে সকল কর্মসূচি পালন করা হচ্ছে। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে ১৫/২০ টি মটরসাইকেলে এসে আমাদের কার্যালয় ভাংচুর করে। এসময় অফিসের সাটার, থাই গ্লাসের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে। সংবাদ সম্মেলনে এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসনের কাছে দাবি জানান বিএনপির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com