জামালপুর সদর প্রতিনিধিঃ
জামালপুর জেলা প্রশাসনে কর্মরত এবং সেবা গ্রহণে আগত মা ও তার শিশুর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ডে-কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এই ডে-কেয়ার সেন্টারটি উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। পুরাতন ও অব্যবহৃত ভবন সংস্কারপূর্বক স্থাপিত এই ডে-কেয়ার সেন্টারে শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ও বিনোদন উপকরণের সন্নিবেশ করাসহ একটি ল্যাক্টেটিং কর্নার স্থাপন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জনডা. প্রণয় কান্তি দাস, উপ-পরিচালক(স্থানীয় সরকার) মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ সোহানুর রহমান, সদর উপজেলার ইউএনও লিটুস লরেন্স চিরান বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
Leave a Reply