শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, বিপুল পরিমান নিষিদ্ধ জাল আটক

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, বিপুল পরিমান নিষিদ্ধ জাল আটক


মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ভ্রাম‍্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট ও চায়না জাল আটক
করেছে। আটককৃত জাল গুলোর আনুমানিক বাজার মূল‍্য প্রায় ১লাখ ৮০ হাজার টাকা। এসময় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরায় ২ ব‍্যক্তিকে আটক করে উভয়ের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানাগেছে, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার পাইকের ছড়া ইউনিয়নে দুধকুমর নদে অভিযান চালিয়ে ৬৬৫ মিটার চায়না (ড্রাগন) জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। যার বাজার মূল‍্য প্রায় ১লাখ ৮০ হাজার টাকা। এসময় কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে শফিকুল ইসলাম (৩৩) ও মোন্নাফ আলী (৩৮) কে আটক করে উভয়ের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বিকেলে উপজেলা চত্বরে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আদম মালিক চৌধুরী , ক্ষেত্রসহকারি আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com