মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুর্গাপুরে সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দুর্গাপুরে সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

আল নোমান শান্ত,
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর পৌরশহরের ব্যবসায়ি সুমন কুমার সাহা’র স্বপন ফার্মেসী নামীয় দোকানে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী সুমন কুমার সাহা তার লিখিত বক্তব্যে জানান, আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমার দখলীয় ভুমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। ওই ভুমির সামনের অংশে স্বপন ফার্মেসী নামীয় ঔষধের দোকানে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দখলীয় সাড়ে ১০ শতাংশ ভুমির মধ্যে মাত্র ৮শতাংশ ভুমি বিদ্যমান রয়েছে। বাকী ২.৫শতাংশ ভুমি আমার প্রতিবেশী মৃত গোবিন্দ চন্দ্র সাহা’র পুত্র গৌর বল্লব সাহা গং রা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে রেখেছে। ঐ জমি নিয়ে বিভিন্ন সময় সালিসে বসে সার্ভেয়ার দিয়ে মাপ দেয়ার জন্য বলা হলে প্রতিপক্ষরা বিষয়টি আমলে না নিয়ে জোরপূর্বক দেয়াল ঘেষেঁ রাখা ঔষধপত্রাদীর বাইলগুলি সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। এনিয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সকাল ১১টার দিকে ভাড়াকৃত লোকজন নিয়ে গৌর বল্লব সাহার নেতৃত্বে স্বপন ফার্মেসীর সম্মুখ অংশে অতর্কিত হামলা ও ভাংচুর চালাালে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের বিরুদ্ধে আমার প্রতিপক্ষের করা সংবাদ সম্মেলনের কোন বক্তব্যই ঠিক নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দোকানে হামলা ও ভাংচুরের পর থেকেই পরিবার-পরিজন নিয়ে আমরা ভীতির মধ্যে বসবাস করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসিম কুমার সাহা, মিঠু পন্ডিত, তপন সাহা ও রঞ্জন দাস ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com