বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডাইরেক্টর পদে সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডাইরেক্টর পদে সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
৬ অক্টোবর ২০২১

নওগাঁর মহাদেবপুরে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডাইরেক্টর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা শিরিনা খানম এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ দায়ের করেন।

গত ৩ অক্টোবর নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২ জোনের জেনারেল ম্যানেজার বরাবর লিখিত এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় একই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র রফিকুল ইসলাম লক্ষ্মীপুর মৌজায় অবৈধ ভাবে চারটি এস টি ডাবলু সংযোগ স্থাপন করেছেন। পুনরায় একই মৌজায় তার স্ত্রী মাসুমা খানম এর নামে জে এল নং ১১৯, খতিয়ান নং ৩১-২৬২, দাগ নং ১২১৭,দলিল নং ৫৪৯৬। উক্ত তফসিলভুক্ত জমির উপর একাধিক মামলা রয়েছে। যার নং ২৫/৯৪ বাটোয়ারা ও ৩৩৪/পি/২০২১(মহাঃ)।সেখানে পুনরায় সংযোগ নেয়ার অপচেষ্টায় মেতে উঠেছে।

অভিযোগে আরো জানান, আগামী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডাইরেক্টর পদে নির্বাচনের জন্য উক্ত দুর্নীতিবাজ ও জমি জবর দখলকারী রফিকুল অংশগ্রহণ করবেন। কোনোভাবেই যেন দুর্নীতিবাজ প্রার্থী দাঁড়াতে না পারে সে জন্য জোর দাবি জানানো হয়।

অভিযোগকারী শিরিনা ৬ অক্টোবর বিকেলে এ প্রতিবেদককে জানান, রফিকুলের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রশিদ ছাত্তার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসনাত শাহারিয়া মুন, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান, গ্রামবাসী রতন, কৃষ্ণ, সাজ্জাদুল, ফারুক ও হারুন সহ অনেকেই স্বাক্ষর করেন। আগামী দিনে যেন রফিকুল কোনভাবে প্রার্থী হতে না পারেন সে ব্যাপারেও অভিযোগে জানানো হয়। যদি সে ডাইরেক্টর নির্বাচিত হয় তাহলে এলাকার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশয় প্রকাশ করা হয়।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com