রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে নিজে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী।

রাণীশংকৈলে নিজে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের কৃষক হবিবর রহমান(৫৫) নামে এক ব্যক্তি নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করেথানায় এসে আত্মসমর্পণ করেছেন। ৬ অক্টোবর বুধবার ভোর ৬ টার দিকে হবিবরের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর  মঙ্গলবার রাতে খেয়ে দেয়ে হবিবর ও রুখসানা তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের আজানের পর ভোর ৬ টার দিকে হবিবর স্ত্রী রুখসানাকে ডেকে তোলার চেষ্টা করে।এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে।এতে ঘটনাস্থলেই স্ত্রী রুখসানার মৃত্যু হয়। পরে উন্মত্ত অবস্থায় হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়।
 পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে। পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল,  ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম,সিআইডি অফিসার মিল্লাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন। রুখসানা হত্যার সঠিক কারণজানা যায়নি। হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন বলে প্রতিবেশিরা জানায়। থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com