বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৩ জন জাল ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা প্রধান করেছে ভ্রাম্যমাণ আদালত। 
এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে করে ভ্রাম্যমাণ আদালত যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকার অধিক। পরে নিষিদ্ধ জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। 
মঙ্গলবার ৫ই অক্টোবর বিকেলে মা ইলিশ সংরক্ষণ ২০২১ এর আওতাও উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান ও গোবিন্দাসী নৌ-পুলিশের সদস্যগন। 
অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, একজন ঘাটাইল উপজেলার ১। মোঃ টুটুল (২০) পিতা- মোঃ শাহীন ও অপর দুইজন কালিহাতীর ২। মোঃ হাসেম মিঞা(৫৫) পিতা- মৃত রুপচান মিঞা, ৩। মোঃ জহির উদ্দিন(৬০) পিতা- মৃত ইব্রাহিম উদ্দিন।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান চ্যানেল সিক্স কে বলেন, মা ইলিশ সংরক্ষণ ২০২১ এর আওতাও ভূঞাপুরের নিকরাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ৩ জন কারেন্ট জাল ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে ও তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকার জাল জব্দ করে তা  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি বলেন, নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন সবসময়ই তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
উল্লেখ্য, অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, একজন ঘাটাইল উপজেলার ১। মোঃ টুটুল (২০) পিতা- মোঃ শাহীন ও অপর দুইজন কালিহাতীর ২। মোঃ হাসেম মিঞা(৫৫) পিতা- মৃত রুপচান মিঞা, ৩। মোঃ জহির উদ্দিন(৬০) পিতা- মৃত ইব্রাহিম উদ্দিন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com