মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে দায়িত্বে অবহেলায় ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

তানোরে দায়িত্বে অবহেলায় ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ

                                                                                       সোহানুল হক পারভেজ তানোর, (রাজশাহী) :

রাজশাহীর তানোর উপজেলায় দায়িত্বে অবহেলার কারণে মাধ্যমিক পর্যায়ের ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারকে শোকজের নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান।
সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে গেলে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিত, ক্লাসরুমসহ প্রতিষ্ঠান প্রাঙ্গণ অপরিচ্ছন্ন পরিবেশ ও জেলা শিক্ষা অফিসারের জুম মিটিংয়ে অংশগ্রহণ না করার প্রেক্ষিতেই তাদের এ শোকজ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুঠোফোনে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, তানোরে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা, ১৪টি কলেজ,১টি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ও ৩টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। 
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজগুলোতে সব শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকবেন। মাধ্যমিক বিদ্যালয় ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদানসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। তবে গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকেই তানোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে অবহেলা দেখতে পান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর। এমনকি উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষা অফিসে যাওয়ার নামে নিজেদের কর্মস্থলে অধিকাংশ দিনই অনুপস্থিত থাকেন বলেও পরিদর্শনকালে জানতে পারেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকাকে বলেন, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ, গুরুত্বপূর্ণ জুম মিটিংয়ে অংশগ্রহণ না করা সহ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রধান শিক্ষক/সুপারের অনুপস্থিত পাওয়া গেছে।
সিদ্দিকুর রহমান আরও বলেন, গত মাসের ৯,১০ ও ২৭ তারিখে ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধানদের দায়িত্ব অবহেলা পাওয়ায় ৩৫ জন প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে এসব শিক্ষকদের বলা হয়েছিল। প্রায় সকলেই লিখিত জবাব দিয়েছেন। এখন এসব জবাবের সত্যতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com