বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লোহাগড়া সরকারি কলেজের খেলার মাঠ সাত মাস ধরে পানির নিচে

লোহাগড়া সরকারি কলেজের খেলার মাঠ সাত মাস ধরে পানির নিচে


মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠ সাত মাস ধরে পানির নিচে। কলেজ কর্তৃপক্ষ জানান, সাত বছর ধরে বছরের সাত মাসই মাঠে পানি জমে থাকে। কলেজের শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা সদর ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠটি ব্যবহার করতে পারে না। বন্ধ রয়েছে নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনও। ২০১৫ সাল থেকে প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত পানিতে ডুবে থাকে মাঠটি। বিশাল এখেলার মাঠ লোহাগড়া উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় ছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিতালী মাধ্যমিক বিদ্যালয়, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদরের ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাঠটি ব্যবহার করত। শিক্ষা বিভাগের জাতীয় পর্যায়ের বাছাই পবের্র ক্রীড়া প্রতিযোগিতা হতো এ মাঠে। শরীরচর্চা করতে উপজেলা সদর ও আশেপাশের লোকজন এ মাঠ ব্যবহার করেন। কিন্তু সাত বছর ধরে প্রায় সাত মাস মাঠটি জলাবদ্ধ থাকায় সবাই পড়েছে বিপাকে। 
লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহমেদ বলেন, এ অবস্থার কথা সংশি­ষ্ট সব মহলে তুলে ধরার চেষ্ঠা করেছি। কিন্তু এ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখলাম না। কলেজের দক্ষিণ পাশে মাঠটি অবস্থিত। মাঠের উত্তর ও দক্ষিণ পাশে চলাচলের সড়ক।সড়কের দক্ষিণ পাশ দিয়ে রয়েছে দোকান ও ক্লিনিক এবং পূর্ব ও পশ্চিম পাশে রয়েছে বাড়িঘর। তাই বৃষ্ঠির পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠ পানিতে থইথই করছে। মাঠ জুড়ে রয়েছে কচুরিপানা ও ঘাসের ঝোপ। মাঠের পানিতে হাঁসগুলো সাতার কাটছে। মাঠে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা ও আশেপাশের ক্লিনিকের বজর্য। এ ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় লোকজন জানান, মাঠের পানি নিস্কাশনের জন্য চারটি কালভার্ট ছিল। অপরিকল্পিতভাবে বাড়িঘর ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠায় কালভার্ট গুলো বন্ধ হয়ে গেছে। মাঠের পূর্ব পাশের বাসিন্দা মৌরানী বিশ্বাস জানান, গত মে মাস থেকে এ পর্যন্ত পানির নিচে রয়েছে মাঠটি। মাঠটিতে নভেম্বর পর্যন্ত পানি-কাঁদা থাকে। আমাদের ছেলে-মেয়েরা খেলা ধুলা করতে পারে না। পৌরসভার ৩ নম্বর ওয়াডের্র কাউন্সিলার আনিচুর রহমান বলেন, নগর উন্নয়ন প্রকল্পের আওতায় একটি বরাদ্দ হচ্ছে। সেটি দিয়ে মাঠের দক্ষিণ পাশ থেকে একটি নালা লোহাগড়া বাজার হয়ে নবগঙ্গা নদীতে নামবে। পৌরসভা এটি বাস্তবায়ন করবে। এতে মাঠের জলবদ্ধতা দুর হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com