মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মপাশায় ৮কেজি গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী

ধর্মপাশায় ৮কেজি গাঁজাসহ আটক স্বামী-স্ত্রী

মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ কেজি গাঁজা সহ আব্দুল আজিজ (৪৭) ও মনি আক্তার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের মো. নূর ইসলামের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার।
ধর্মপাশা থানা পুলিশ জানায়, উত্তর বীর গ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী মনি আক্তার দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব বিক্রি করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ ছিল। এবং তখন থেকেই আমরা তাদেরকে মালমালসহ গ্রেপ্তার করার জন্য একাধিক সোর্স নিয়োগ করি এবং মঙ্গলবার তাদের ঘরে অভিযান চালিয়ে ৮কেজি ভারতীয় গাঁজাসহ তারা স্বামী – স্ত্রী দু’জনকে আটক করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com