এফ.করিম, উখিয়া, কক্সবাজার :
“মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই ” শিক্ষকদের একমাত্র প্রাণের দাবি ও এ শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলায় ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় বাংলাদেশ শিক্ষক সমিতি উখিয়া উপজেলা শাখার উদ্যোগে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন।
বিশেষ অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বদরুল আলম ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমিমুল এহসান মানিক।
প্রধান অতিথি বলেন, শিক্ষক জাতির স্হপতি। একটি আদর্শ সমাজ বিনির্মানে একজন আদর্শ শিক্ষকের বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলে ও সত্যি যে আজ সেই জাতি গড়ার মহান কারিগরেরা সামাজিক ও পেশাগত দিক দিয়ে বিভিন্নভাবে বৈষম্যের শিকার। তারা আজ কোথা ও যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে না। তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি কল্পে প্রয়োজনীয় সহযোগিতার আশাবাদ পোষণ করেন এবং শ্রেনিকক্ষে আরো নিবেদিত হয়ে পাঠদান করার জন্য শিক্ষকদের আহবান জানান।
অনুষ্টানের সভাপতি আক্ষেপ করে বলেন, শিক্ষকদের দাবি আদায় না হওয়ার জন্য শিক্ষকেরা নিজেরাই দায়ী। কেননা, শিক্ষকদের বর্তমান এমন কঠিন পরিস্থিতি ও এত বৈষম্যের পরে ও তারা আজ বিভিন্ন সংগঠন নিয়ে ব্যস্ত। তিনি শিক্ষকদেরকে নিজেদের দাবি আদায় ও সামাজিক মর্যাদা বৃদ্বির জন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে একই প্লাট ফর্মে এসে একই কন্ঠে শিক্ষা জাতীয়করনের দাবি আদায়ের সংগ্রামে অংশ নেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক,উখিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখিয়া খানম, রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, উখিয়া বালিকা বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ফাতেমা জাহান সানা,ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, থাইংখালি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রিয়সেন বড়ুয়া, সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের মকবুল হোসেন সরকার,পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল মনসুর সহ আরো অনেক শিক্ষক নেতৃবৃন্দ।
বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার জন্য শিক্ষায় সরকারি-বেসরকারি যে বৈষম্য রয়েছে তা দূর করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য যে, এমপিও ভুক্ত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয় করন করার জন্য আন্দোলন করে আসছে।
অনুষ্ঠান পরিচালনা করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউট সম্পাদক রুপন দেওয়ানজী।
Leave a Reply