শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শার্শায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

শার্শায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

শার্শা ( যশোর) প্রতিনিধিঃ৷

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রা (তিনচাকার গাড়ি) চালকসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ড মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন মাহেন্দ্রার যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নাভারণ হাইওয়ে পুলিশের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারনমুখি একটি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com