বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠিতে বিএনপি দু’টি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার ৫অক্টোবর দুপুরে শহরের ইউসুফ কমিশনার সড়কে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় ১৫-২০টি মোটরসাইকেলে করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসহ সাইনবোর্ড ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরে তারা আমতলা সড়কে বিএনপির আরেকটি কার্যালয়েও ভাচুর করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com