বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরন , আহত-৪

মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরন , আহত-৪

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে মনাই হোসেন নামে এক ইউপি সদস্যের বসতঘরে রাতের আধারে হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এতে ওই বসতঘরটি সম্পুর্নরুপে বিধস্ত হয়। এ সময় ৪ জন আহত হয়েছে। আহতদেরকে বরিশাল মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সিডিখান ইউপি পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করার সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই ঘরটি উড়ে যায়। এ সময় ৪ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন বেপারী(৪৫) ও সুমন সিকদারকে(৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বেলায়েত কবিরাজ বলেন, আমরা বোমার শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি রক্ত পরে রয়েছে। বোমাবিস্ফোরনে ৪-৫ জন লোক আহত হয়েছে। দুইজনকে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে ঘটনাস্থলে ইউপি সদস্য মনাই হোসেনকে না পেয়ে তার সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদেরকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com