বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোবাইল নম্বর ডাইভার্টের ঘটনায় বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মোবাইল নম্বর ডাইভার্টের ঘটনায় বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


মোবাইল নম্বর ডাইভার্টের অভিযোগে বাকবিতন্ডাকে কেন্দ্র করে স্থানীয় সাইফুল ইসলামের (৪৭) বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ কাঁলাচান (৩৮) ও তার লোকজনের বিরুদ্ধে। রবিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের উত্তরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

উল্লেখিত গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম জানান, তার ছেলে নাকিবের (১৫) ব্যবহৃত মোবাইল নম্বর (০১৮৮১৩৪৮৯২৪) অতি সম্প্রতি শত্রæতামূলক ডাইভার্ট করে রাখে প্রতিবেশী দুলাল মিয়ার ছেলে মোশারফ (১৮)। এতে কিছুদিন ধরে এ মোবাইল নম্বরে আসা কল চলে যায় মোশারফের কাছে। ঘটনাটি বুঝতে পেরে সমস্যাটি নিরসনের জন্য মোশারফকে তাগিদ হলে সে এ বিষয়টি আমলে না নিয়ে নম্বরটি ডাইভার্ট করে রাখে। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নাকিবকে মারধর করে মোশারফ ও তার লোকজন। এতেও তারা ক্ষান্ত হয়নি পরদিন মোশারফের চাচাতো ভাই কালাচাঁনের নেতৃত্বে প্রায় ২৫জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। হামলাকালে ঘরে থাকা নগদ এক লাখ টাকা ও প্রায় আড়াই লাখ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

সাইফুল ইসলাম আরও জানান, কালাচাঁন একজন অসামাজিক ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকায় তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। স্থানীয় লোকজন তার অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না। বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ করা হলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে কালাচাঁন। কালাচাঁনের হুমকীতে বর্তমানে তারা আতঙ্কে রয়েছেন বলে জানান সাইফুল ইসলাম।

এ ঘটনায় মন্তব্য জানতে কালাচাঁনের মোবাইল নম্বরে সাংবাদিকরা একাধিকবার কল করলেও যথাক্রমে তার স্ত্রী ও মেয়ে তা রিসিভ করেন। এসময় তারা জানান কালাচাঁন মোবাইল সেট বাড়িতে রেখে বাজারে চলে গেছেন।

এ বিষয়ে মোশারফ বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, সে কোন মোবাইল নম্বর ডাইভার্ট করেনি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, এ ঘটনায় সাইফুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com