মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হরিরামপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (সোমবার) উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান।

জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, হরিরানপুর থানা পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন, জেলে প্রতিনিধি নেপাল হালদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com