এম শাহীন আল আমীন,জামালপুর।।
জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ধারার চর গ্রামে বাল্য বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।
জানা যায়, রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধারার চর গ্রামের আলী আকবরের নবম শ্রেণীতে পড়ুয়া কন্যাকে বাল্য বিয়ে দিচ্ছিলো তার পরিবার। ঘটনার খবর পেয়ে কনের বাড়িতে গিয়ে ইউএনও মুন মুন জাহান লিজা বিয়েটি বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, বাল্য অ আয়োজন করায় কনে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply