শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী ইমরান(৩৪) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
একই সাথে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকায় রবিন(২৮) নামের অপর একজন আসামীকে আটকের কথাও জানায় পুলিশ।
৪ অক্টোবর সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল ইসলাম।
এসপি তৌহিদুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর রকি হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইমরানকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
সেখানে সে একটি লোহা গলার কারখানায় নাম পরিচয় পাল্টিয়ে আত্মগোপন করে ছিল।
পরে তার দেয়া তথ্য মতে রবিন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামিকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান এসপি।
গ্রেফতাকৃতরা হলেন, ইমরান হোসেন ও রবিন মিয়া। এদের মধ্যে ইমরান হোসেন জেলা শহরের পূর্বপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে ও রবিন মিয়া পৌর শহরের ৮নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান হাসু মিয়ার ছেলে।
রবিনের নামে ইতোপূর্বে
একাধিক সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর অভিযোগ ছাড়াও সে সদর থানার একটি মামলার চার্জশীট ভুক্ত আসামী।
উল্লেখ্য,এর আগে, গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে আশিকুর রহমান রকির ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। পরে তারা রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় রকিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ১২ জুলাই দুপুরে নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।
Leave a Reply